Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা কার্যক্রমের দাবিতে মতবিনিময় সভা

এখন সময়: রবিবার, ৪ অক্টোবর , ২০২৬, ০৬:২৯:৪৮ পিএম
কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  দ্রুত শিক্ষা কার্যক্রমের দাবিতে মতবিনিময় সভা

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন্ন শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু ও শিক্ষার্থী ভর্তির দাবিতে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলারোয়া মহিলা কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু, আসন্ন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি এবং বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, সমাজসেবক ও আন্দোলন সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, সাতক্ষীরায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এ অঞ্চলের উচ্চ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে আসন্ন শিক্ষাবর্ষেই নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু ও শিক্ষার্থী ভর্তির উদ্যোগ নেওয়া প্রয়োজন। বক্তারা আরও বলেন, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি সাতক্ষীরার উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাই কোনো ধরনের দীর্ঘসূত্রতা না করে দ্রুত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম শুরু করতে হবে। মতবিনিময় সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ, মাওলানা আব্দুল বারী, অধ্যাপক মো. আবু নসর, অধ্যাপক মো. আবু বকর সিদ্দীক, মো. রইচ উদ্দীন, মো. আবুবকর ছিদ্দীক, এস এম মাহবুবর রহমান, ড. খান মিজানুল ইসলাম সেলিম, আর এম ফরহাদ, অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব, মো. মেহেদী হাসান ও মো. রেজাউল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এ সময় সাতক্ষীরা জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন পরিষদের বিভিন্ন শাখার আহ্বায়ক ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অধ্যক্ষ মো. আহম্মদ আলী, অধ্যক্ষ মো. ফারুক হোসেন, অধ্যক্ষ মো. আশফাকুর রহমান বিপু, এস এম মহিদার রহমান, সহকারী অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক মোস্তফা নাসির উদ্দীন, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. সাঈদ হোসেন, সহকারী অধ্যাপক মো. হারুন-অর-রশীদ বকুল, সহকারী অধ্যাপক মো. ইসমাইল হোসেন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যক্ষ ডা. আব্দুল বারিক ও প্রধান শিক্ষক মো. রুহুল আমিন উল্লেখযোগ্য। এ ছাড়া সভায় সাতক্ষীরা জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন পরিষদ, সুন্দরবন বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটি, সময়ের দাবি সাতক্ষীরা সিটি কর্পোরেশন এবং সমৃদ্ধ সাতক্ষীরা জেলা বাস্তবায়ন পরিষদের প্রতিনিধিরা অংশ নেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)