আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তবায় শিল্প সমিতির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তবায় শিল্প সমিতির সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসার কাজী বাবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা সমবায় অফিসার আবুল হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রহমান সিঞ্জুল, সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী নওশের আলী এবং সমিতির সহসভাপতি মেহেদী হাসান। অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন মনিরুল ইসলাম। সভায় ব্যবসায়ী আনিসুর রহমান, গোলাম মোস্তফাসহ সমিতির প্রতিনিধিরা বক্তব্য দেন। সভায় সমিতির কার্যক্রম, সদস্যদের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে ছয়টি সমিতির মোট ৭৮ জন সদস্য উপস্থিত ছিলেন।