Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

এখন সময়: রবিবার, ৪ অক্টোবর , ২০২৬, ০৬:২৯:৫৭ পিএম
কলারোয়ায় পাঁচ দিনব্যাপী  ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় শুরু হলো পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত এই বইমেলার প্রতিপাদ্য ছিলো: আলোকিত মানুষ চাই, মানুষ তার স্বপ্নের সমান বড়। রোববার বিকেলে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। উদ্বোধনকালে তিনি বলেন, জ্ঞান অর্জনের সর্বোৎকৃষ্ট মাধ্যম হলো বই। বই মানুষের জ্ঞানচক্ষু উন্মোচিত করে। কোন কিছু জানা ও শেখার জন্য বইয়ের কোন বিকল্প নেই। বইমেলার সফলতা কামনা করি তিনি বলেন, বই হোক আমাদের নিত্য সঙ্গী। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক জাহিদুল ইসলাম, ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈম প্রমুখ। বইমেলায় নানা ধরনের বিপুল বইয়ের সমাহার ঘটানো হয়েছে। সব শ্রেণির পাঠকদের বই কেনার প্রতি আগ্রহ বাড়াতে বইমেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইয়ের ক্ষেত্রে শতকরা ৩০ ভাগ ও অন্য প্রকাশনীর বইয়ের ক্ষেত্রে ২৫ ভাগ মূল্য ছাড় দেয়া হচ্ছে। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলা এই বইমেলা প্রতিদিন বেলা বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে বলে জানানো হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)