Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ০৪:৫২:৪১ পিএম
শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে  রাজমিস্ত্রীর মৃত্যু

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে জুয়েল বিশ্বাস (৩০) নামে রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত জিন্নাহ বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কালিনগর গ্রামে বাবুল আক্তারের বাড়ির ২ তলা বিল্ডিংয়ে রাজমিস্ত্রীর কাজে যান জুয়েল। বিল্ডিংয়ের পাশ দিয়েই বিদ্যুতের মেইন লাইন চলে গেছে। কাজের এক পর্যায়ে তিনি অসাবধানতাবশত বিদ্যুতিক তারের সংস্পর্শে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থানায় মৃতদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)