Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ

এখন সময়: রবিবার, ৪ অক্টোবর , ২০২৬, ০৬:২৯:৪৫ পিএম
কলারোয়ায় কিশোরী ও অভিভাবক  সচেতনতামূলক প্রশিক্ষণ

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়”-এর আওতায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কলারোয়ার ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কলারোয়ার আয়োজনে এ প্রশিক্ষণ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ইরেসপো-২য় পর্যায়-এর আওতায় জমাকৃত সঞ্চয় ও প্রণোদনার চেক বিতরণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, শিক্ষার্থীদের হাতে ম্মার্ট ফোন তুলে দিবেন না। লেখাপড়ার প্রয়োজনে আপনাদের নিজের ফোন তাদের কাছে দিবেন। কিন্তু তাদের ব্যক্তিগতভাবে কোনো ফোন দেওয়া যাবে না। তিনি বাল্যবিবাহের কুফল তুলে ধরে বলেন, কেউ যেনো বাল্যবিবাহের শিকার না হয়, এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন, থানার ওসি(তদন্ত) হারুনুর রশিদ, ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোখলেছুর রহমান, প্রধান শিক্ষক আজহারুল ইসলামসহ স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)