Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় দুস্থ ও প্রতিবন্ধীদের ভ্যান ও হুইলচেয়ার দিলেন জেলা প্রশাসক

এখন সময়: রবিবার, ৪ অক্টোবর , ২০২৬, ০৬:২৯:৪৫ পিএম
কলারোয়ায় দুস্থ ও প্রতিবন্ধীদের ভ্যান  ও হুইলচেয়ার দিলেন জেলা প্রশাসক

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় উপজেলা পরিষদের উদ্যোগে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ভ্যান এবং পৌরসভা থেকে সাব-রেজিস্ট্রি অফিসের সেবা গ্রহণকারীদের জন্য হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৯ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝেও হুইলচেয়ার বিতরণ করা হয়। এছাড়া পাঁচ জন অসহায় ব্যক্তিকে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভ্যান বিতরণ করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থ মানুষের চলাচল ও জীবিকা নির্বাহে সহায়তার জন্য ভ্যান এবং শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার প্রদান করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়ায় তাদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানান। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম মানবিক সহায়তার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সহকারী কমিশনার(ভূমি) সিরাজুস সালেহীন, থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)