Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এক কোরাল মাছের দাম ৩৬ হাজার টাকা

এখন সময়: শুক্রবার, ১৬ অক্টোবর , ২০২৬, ১২:৩৮:৩০ এম
এক কোরাল মাছের দাম ৩৬ হাজার টাকা

শরণখোলা খোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের ভোলা নদীতে জহীরুল পহলান নামে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। ২৮ সেপ্টেম্বর বিকালে ধরা পরে মাছটি। ২৯ সেপ্টেম্বর সকালে কোরাল মাছটি সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারে ৩৬ হাজার টাকায় বিক্রি হয়। জানা যায়, বন বিভাগের অনুমতি নিয়ে ভোলা নদীতে জাল ফেললে বিশালাকৃতির কোরালটি উঠে আসে। সকালে শরণখোলা বাজারে আনা হলে প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় আড়তদার শাহাদাত মুন্সী। ব্যবসায়ীদের মতে, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে গত এক মাসে সুন্দরবনে ধরা পড়া কোরালগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, তিন মাসের প্রজননকালীন নিষেধাজ্ঞার কারণে সুন্দরবনের নদ-নদীতে মাছ বড় হওয়ার সুযোগ পেয়েছে। ফলে এখন জেলেদের জালে বড় আকারের মাছ ধরা পরছে এবং তারা লাভবান হচ্ছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)