Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তাফালবাড়ি স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ

এখন সময়: শুক্রবার, ১৬ অক্টোবর , ২০২৬, ১২:৩৮:১১ এম
তাফালবাড়ি স্কুল এন্ড কলেজে  অভিভাবক সমাবেশ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : শরণখোলা উপজেলার তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কলেজ মিলনায়তনে বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মানিক চাঁদ রায়ের সভাপতিত্বে স্কুল শিক্ষক আল্ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন কাজী, তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের অর্থনীতির সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি রুহুল আমিন হাওলাদার, সাউথখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হাওলাদার, সাউথখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খলিল, পুলিশের এসআই ওমর আলী বখতিয়ার, সিনিয়র শিক্ষিকা মোসাঃ হাফিজা খানম, অভিভাবক খানজাহান ও লিপি রানী। সমাবেশে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আলোচকবৃন্দ শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, গভর্নিংবডির সদস্য ও স্থানীয় সুশীল সমাজকে যৌথ উদ্যোগে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)