Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ০৪:৫২:২৬ পিএম
শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : জাতীসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” সামনে নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলায় প্রবীণদের নিয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের নতুন ভবন হতে র?্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ পুরাতন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুর রাজ্জাক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফারদিন মনীর অর্নব, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, তথ্যসেবা কর্মকর্তা হুমাইরা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস, সাইফুল ইসলাম ঝন্টু, মাওলানা আবু সাইদ, শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)