Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মা সুন্দরীর পর এবার ছেলে যুবলীগ কর্মী রাজন আটক

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ১০:৪৮:৫৯ পিএম
মা সুন্দরীর পর এবার ছেলে  যুবলীগ কর্মী রাজন আটক

নিজস্ব প্রতিবেদক : নাশকতা মামলায় যশোরের যুবলীগ কর্মী রাজন আহমেদকে আটক করেছ পুলিশ। তিনি শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। যশোর ডিবি পুলিশ শনিবার (৩ অক্টোবর) সকালে কাঁঠালতলা এলাকা থেকে তাকে আটক করে। এর আগে শুক্রবার সকালে তার মা জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী বেগম সুন্দরীকে আটক করেছিল পুলিশ। ডিবি পুলিশ জানিয়েছে, গত ২৮ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টার দিকে কাঁঠালতলা এলাকায় (নিউমার্কেট-পালবাড়ি সড়কের) আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে সরকার বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। তারা ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ব্যানারে বিক্ষোভ করেছিল। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছালে মিছিলকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। ওই মামলার তদন্তে রাজন আহমেদের নাম পাওয়া যায়। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে আটক রাজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার আটক রাজনের মা জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী বেগম সুন্দরীকে আটক করেছিল পুলিশ। তাকেও একই মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)