Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে বিজিবি’র অভিযানে বড় মাদকের চালান উদ্ধার

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ১০:৪৯:৪৭ পিএম
মহেশপুরে বিজিবি’র অভিযানে  বড় মাদকের চালান উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবি’র অভিযানে মহেশপুরের সামন্তা সীমান্ত এলাকা থেকে মাদকের বড় চালান উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার ভোর পর্যন্ত ৫৮ বিজিবি’র সামন্তা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১০১৩ বোতল স্কাফ সিরাপ ও ১১ কেজি গাঁজা উদ্ধার করে। বিজিবি সূত্রে জানাগেছে, শুক্রবার রাতে ৫৮ বিজিবি’র সামন্তা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সামন্তা সীমান্ত এলাকার একটি কলাই ক্ষেত থেকে ১৮৯ বোতল ভারতীয় মাদক স্কাফ সিরাপ ও ১১ কেজি গাজা উদ্ধার করা হয়। অপর দিকে শনিবার ভোর রাতে সামন্তা সীমান্ত এলাকার কচুয়ারপোতার কবর স্থানের পাশ থেকে ৮২৪ বোতল ভারতীয় মাদক স্কাফ সিরাপ উদ্ধার করে। তবে এ সময় মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি। মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, মহেশপুরের সব সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)