Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই প্রফেসর

এখন সময়: রবিবার, ৪ অক্টোবর , ২০২৬, ১০:২০:৪৯ পিএম
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই প্রফেসর

প্রেসবিজ্ঞপ্তি : বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই কৃতী শিক্ষক। তাঁরা হলেন-বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান। শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও শিক্ষকতায় উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ তাঁরা এ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এ মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা অর্জনের জন্য প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ ও প্রফেসর ড. মোঃ নাসিফ আহসানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তাঁদের এ অর্জন খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষা ও গবেষণায় আরও উৎকর্ষ অর্জনে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি উপাচার্য গুণী শিক্ষকদের অবদানকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি ও সম্মান জানানোর এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুরূপভাবে অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। ৫ অক্টোবর (সোমবার) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেওয়া হবে। সম্মাননা হিসেবে নির্বাচিত গুণী শিক্ষকদের ক্রেস্ট, চেক ও সম্মাননা সনদ প্রদান করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)