Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে শ্রমিক বাপ্পীকে হত্যা চেষ্টার অভিযোগে মিন্টু গাজীর বিরুদ্ধে মামলা

এখন সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর , ২০২৬, ১১:৪০:১৭ পিএম
যশোরে শ্রমিক বাপ্পীকে হত্যা চেষ্টার  অভিযোগে মিন্টু গাজীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : যশোরে গাড়ির কাজ করতে রাজি না হওয়ায় শ্রমিক সর্দার বাপ্পি রহমানকে মারপিট করে হত্যা চেষ্টার অভিযোগে শ্রমিক নেত রবিউল ইসলাম মিন্টু গাজীসহ কয়েকজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার আহত বাপ্পি রহমান বাদী হয়ে এ মামল করেছেন। আসামি মিন্টু গাজী বকচর হুশতলা বৌবাজার এলাকার আব্দুল হামিদ গাজীর ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, মিন্টু গাজী প্রায় সময় বাপ্পীকে দিয়ে তার গাড়ির কাজ করে নিতেন। মিন্টু গাজী তাকে কোন টাকা দিতেন না। সম্প্রতি বাপ্পীকে গাড়ির কাজ করতে বললে তিনি অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৭ আগস্ট সকালে বাপ্পীর বকচর হুশতলার ভাড়া বাসায় চড়াও হন মিন্টু গাজীসহ কয়েকজন। এ সময় তারা বাপ্পীকে লোহার রড দিয়ে পিটিয়ে, ধারালো চাকু দিয়ে হত্যার চেষ্টার করেন। বাপ্পির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয়রা বাপ্পীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি থানায় এ মামলা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)