Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

এখন সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর , ২০২৬, ১১:১০:১৮ পিএম
শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে শিশুর মৃত্যু

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিন হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে শার্শা সদরের চটকাপোতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের মাহামুদুল হাসান বাবুর ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পর হাত-মুখ ধোয়ার জন্য পানি নিতে মোটরের সুইচ দিতে যায় মুস্তাকিন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা কাঠের সাহায্যে তাকে বিদ্যুতের সংযোগ থেকে ছাড়িয়ে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারণে নিয়ে যান। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার সুখেন্দু কুমার মজুমদার বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। ছোট্র শিশু মুস্তাকিনের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)