শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ আবু সাঈদ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে শার্শা উপজেলার রাজনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আবু সাঈদ শার্শা থানার রাজনগর গ্রামের মনু মিয়ার ছেলে। শার্শা থানা পুলিশ জানায়, এসআই আনিসুর রহমান ও এএসআই জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাজনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শালতা থেকে শাড়াতলা বাজারগামী পাকা সড়কের ওপর থেকে আবু সাঈদকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় গ্রেপ্তার আবু সাঈদসহ পলাতক আরও দুই আসামির বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।