শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের শেলা নদী সংলগ্ন ফরেস্ট অফিস এলাকায় মংলা কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। ৭ অক্টোবর কোষ্টগার্ড এ অভিযান পরিচালনার করে। কোষ্টগার্ড সূত্র জানায়, বাগেরহাটের মংলা থানাধীন সুন্দরবন সংলগ্ন শেলা নদীতে ডাকাতের একটি দল অবস্থান করছে এমন গোপন সংবাদে কোষ্টগার্ডের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় কোষ্টগার্ডর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গভীর বনে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারেনি তারা। পরে ওই স্থানের তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬ টি একনলা বন্দুক, ৩ টি এয়ারগান, ১ টি পাইপগানের ট্রিগার ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ৮ অক্টোবর কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান চলছে। এ ব্যাপারে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরো বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এর পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।