বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র?্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষার সমান সুযোগ সৃষ্টি এবং বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে জনসচেতনতা বাড়াতে সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামীন ইসলাম এবং বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল ইসলাম। দিবসটি উপলক্ষে আয়োজিত র?্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।