Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অগ্রভূলাটে বিজিবির অভিযানে ১১৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

এখন সময়: শুক্রবার, ৩০ অক্টোবর , ২০২৬, ১১:০২:৫৯ পিএম
অগ্রভূলাটে বিজিবির অভিযানে ১১৪ বোতল  ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভূলাট সীমান্তে অভিযান চালিয়ে ১১৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৩টা ১০ মিনিটে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীনস্থ অগ্রভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপগুলো মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্তে চোরাচালান ও মাদক পাচারকারী চক্রের সদস্যদের আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)