Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ৩০ অক্টোবর , ২০২৬, ১১:০৫:৪১ পিএম
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের  দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : চিত্রশিল্পী তাপস মজুমদার ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী নাজলী শামীমা আখতার লাবনী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মাগুরা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকসল ১০ টায় মাগুরা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়। সকালে এম আর রোডস্থ কণ্ঠবীথির কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রবীন রবীন্দ্র সংগীত শিল্পী ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অশোক সাহা। বিদায়ী সভাপতি মাজহারুল হক লিপুর সভাপতিত্বে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সম্পাদক এডভোকেট মোখলেছুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা যুথীকা সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী ও ডলি রহমান। উদ্বোধনের পর শাখার শিল্পীদের পরিবেশনে অনুষ্ঠিত হয় গীতি আলেখ্য-তাই বলে কি রইবি থেমে ? সবশেষে আগামী দুই বছরের জন্য নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। নবনির্বাচিত কমিটিতে তাপস মজুমদারকে সভাপতি, নাজলী শামীমা লাবনীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহসভাপতি আশরাফুল আলম শি শিমুল, সবিতা দাশ, আব্দুর রমিম সাংগঠনিক সম্পাদক মাহমুদ ফজল, কোষাধ্যক্ষ সোনালী বিশ্বাস, প্রচার সম্পাদক জয়ন্ত জোয়ার্দার, দপ্তর সম্পাদক সঙ্গীতা বাড়ই, অনুষ্ঠান সম্পাদক রাশেদ খান এবং সদস্য মাজহারুল হক লিপু, মোখলেছুর রহমান, রুবায়েত ফিরোজ, সোহেলী শাহ্নাজ স্বপ্না, মুসতাক আহমেদ, তুষার প্রসূন, তাজমির ইসলাম, দীপ্তি চাকি, রীতা সাহা, অমৃতা বিশ্বাস রিয়াকে নির্বাচিত হন। এছাড়া উপদেষ্টা মনোনীত হন অ্যাডভোকেট শিব প্রসাদ ভট্টাচার্য, অধ্যাপক উত্তম কুমার গাইন, ডা: যুথীকা সরকার, এডভোকেট আফিয়া আক্তার বাণী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)