Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা

এখন সময়: সোমবার, ১৯ অক্টোবর , ২০২৬, ১১:৪৭:২৯ পিএম
শার্শায় পল্লী চিকিৎসকদের  সাথে মতবিনিময় সভা

নাভারণ সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার নাভারণ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ক্লিনিকের সামনের প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। অনুষ্ঠানে বক্তব্য দেন নাভারণ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুস সামাদ কাশেমী, বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল কুদ্দুস ও মো. শাহাবুদ্দিন, শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন খান, নাভারণ প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, শার্শা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হিরোন আহম্মেদ, সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক মাহবুবুল আলম শাহিন এবং পল্লী চিকিৎসক নজরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা। মতবিনিময় সভায় শার্শা উপজেলার শতাধিক পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন। এ আয়োজনের মধ্য দিয়ে পল্লী চিকিৎসকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে মতবিনিময় ও সমন্বয় জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)