Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দক্ষিণ-পশ্চিম রিজিয়নে ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২ হাজার বিজিবি সদস্য

এখন সময়: সোমবার, ১৯ অক্টোবর , ২০২৬, ১১:৪৭:২৯ পিএম
দক্ষিণ-পশ্চিম রিজিয়নে ২২২টি পূজামণ্ডপের  নিরাপত্তায় ২ হাজার বিজিবি সদস্য

নিজস্ব প্রতিবেদক : সীমান্তবর্তী এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ পূজামণ্ডপের নিরাপত্তায় তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দক্ষিণ-পশ্চিম রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। অস্থায়ী বেইজ ক্যাম্পের পাশাপাশি দায়িত্ব পালন করবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, এপিসি প্লাটুন এবং কে-৯ ডগ স্কোয়াড। ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, তাদের দায়িত্বপূর্ণ সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দিন-রাত টহল, রেকি ও মোবাইল পেট্রোল পরিচালনা করছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হচ্ছে। বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা ৫২টি অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে এপিসি প্লাটুন ও কে-৯ ডগ স্কোয়াড প্রস্তুত রয়েছে। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে সীমান্তবর্তী বিওপিগুলোতে জনবল বাড়ানো হয়েছে। যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক সহযোগিতা দেওয়ার জন্য ব্যাটালিয়ন সদরে মনিটরিং সেল গঠন করা হয়েছে। উৎসবের পরিবেশ স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)