Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কপিলমুনি মাদ্রাসার দুই শিক্ষার্থী প্রতিযোগিতায় জেলার সেরা

এখন সময়: সোমবার, ১৯ অক্টোবর , ২০২৬, ১১:১৩:৫৪ পিএম
কপিলমুনি মাদ্রাসার দুই শিক্ষার্থী  প্রতিযোগিতায় জেলার সেরা

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি : খুলনা শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষ উপলক্ষে জেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রতিযোগিতায় কপিলমুনি জাফর আউলিয়া ফাজেল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থীরা বিশেষ সফলতা অর্জন করে। মাদ্রাসাটির তৃতীয় বর্ষের ছাত্র আবু ইউসুফ রায়হান হামদ্ নাত প্রতিযোগিতায় প্রথমে স্থান অধিকার করে এছাড়া ও মাদ্রাসার (ফাজিল) প্রথম বর্ষের ছাত্র মোঃ মারুফ হাসান রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। উল্লেখ্য এই দুজন কৃতি শিক্ষার্থী উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছিল। মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুস সাত্তার বলেন, “আমার প্রতিষ্ঠানের অর্জিত সাফল্য বজায় রাখার পাশাপাশি আগামীতে শিক্ষার্থীরা যাতে আরো ভালো ফলাফল অর্জন করতে পারে সেদিকে আমার সার্বিক তত্ত্বাবধান অব্যাহত থাকবে। আমি ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের সাফল্যে অত্যন্ত খুশি ও গর্বিত।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)