Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ এমপি’র

এখন সময়: রবিবার, ২৫ অক্টোবর , ২০২৬, ১১:০১:১৩ এম
মাগুরায় আর্থিক অনুদানের  চেক বিতরণ এমপি’র

মাগুরা প্রতিনিধি: মাগুরা-১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ১৫ জন ব্যক্তির মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে মাগুরা সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহারের সভাপতিত্বে মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদানের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা কৃষক দলের সভাপতি রুবায়েত হোসেন খান সহ অন্যরা। অনুষ্ঠানে মাগুরা সদরের ১৫ জনের মাঝে ১ লাখ ২৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)