Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে ইউপি সদস্যের ওপর হামলা, গ্রেফতার ১

এখন সময়: শনিবার, ২৪ অক্টোবর , ২০২৬, ০৯:৫২:১০ পিএম
দাকোপে ইউপি সদস্যের ওপর হামলা, গ্রেফতার ১

দাকোপ প্রতিনিধি : দাকোপের বাজুয়া এলাকায় চাঁদার দাবিতে ইউপি সদস্যের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত এজাহারনামিয় এক আসামিকে গ্রেফতার করেছে দাকোপ থানা পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর মীর্জার নিকট একই এলাকার আশিক শেখ ও খোরশেদ শেখ মিলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। কিন্তু ইউপি সদস্য চাঁদা দিতে অস্বীকার করায় ধারাবাহিকভাবে হুমকি-ধামকি দিতে থাকে। সেই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দিবাগত রাতে চুনকুড়ি রাজ্জাকের দোকান সংলগ্ন এলাকায় উল্লেখিত ব্যক্তিরা অজ্ঞাত আরো ৯/১০ জন সহযোগী নিয়ে মিজানুর মীর্জার উপর হামলা করে। তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দেয়। এ সময় মিজানুর মীর্জার পকেট থেকে নগদ টাকা স্বর্ণের চেন ও আংটি নিয়ে চলে যায় বলে দাবি করা হয়। ঘটনার পর আহত ইউপিসদস্যকে উদ্ধারকরে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ইউপি সদস্যের পিতা আমজেদ মীর্জা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯/১০ জনকে আসামি করে দাকোপ থানায় মামলা দায়ের করে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে দাকোপ থানা পুলিশ অভিযান চালিয়ে বাজুয়া চুনকুড়ি এলাকা থেকে এজাহারনামিয় আসামি খোরশেদ শেখকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)