Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী মাও রিয়াছাত আলীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

এখন সময়: শনিবার, ২৪ অক্টোবর , ২০২৬, ১১:৩৮:৩৩ পিএম
প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী মাও রিয়াছাত  আলীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাস থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মী ও সমর্থকেরা প্রার্থীর ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মোটরসাইকেলসহ বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল মোটরসাইকেল বহর বের হয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রার আগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি গাজী মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর শাহজাহান হোসেন ও চেয়ারম্যান প্রার্থী মাও. রিয়াছাত আলী। এ সময় প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মাও. অহিদুজ্জামান, সেক্রেটারি মাও. আল আমিন, নায়েবে আমির মাও. শফিকুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাও. কামরুজ্জামান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাও. আব্দুস সাত্তারসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি, ব্যবসায়ী, শিক্ষক, মৎস্যজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রার্থীর বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)