নিজস্ব প্রতিবেদক ; ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সগীর নামে এক যুবককে আটক করেছে যশোরের তালবাড়িয়া ক্যাম্পের পুলিশ। সগীর শহরতলীর শেখহাটি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। ক্যাম্পের এসআই ইলিয়াস হোসেন জানান, শনিবার রাতে সদর উপজেলার ঘুরুলিয়া কামালের মোড় থেকে সগীরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।