Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আদালতে করা মামলা থানায় নথিভুক্ত

এখন সময়: সোমবার, ২৬ অক্টোবর , ২০২৬, ১১:০৩:১৬ পিএম
যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে  আদালতে করা মামলা থানায় নথিভুক্ত

নিজস্ব প্রতিবেদক : যশোরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড হয়েছে। আদালতের আদেশে শনিবার কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে মামলা হিসেবে রেকর্ড হয়। আসামি ইউসুফ যশোর সদরের রাহেলাপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী যশোর সদর উপজেলার কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ফুসলিয়ে আসছিলো আসামি ইউসুফ। গত ৩ অক্টোবর সকাল ৯টার দিকে বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে ওই ছাত্রীকে একটি মাইক্রোবাসে করে আসামি তার বাড়িতে নিয়ে যায়। বেলা ১১টার দিকে বিষয়টি জানতে পেরে মেয়েকে আনতে আসামি ইউসুফের বাড়িতে যান তার পিতা। এ সময় মেয়েকে ফেরত চাইলে তাকে বিয়ে করার পর ফেরত দেওয়ার কথা জানায় আসামি ইউসুফের পরিবারের লোকজন। আসামি তার নাবালিকা মেয়েকে ফুসলিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে ৪ অক্টোবর যশোর কোতোয়ালি থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এ মামলা করেন। আদালতের আদেশে অভিযোগটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)