Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে মাছবাহী পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, আহত বাবা

এখন সময়: সোমবার, ২৬ অক্টোবর , ২০২৬, ১০:৩৫:০২ পিএম
মণিরামপুরে মাছবাহী পিকআপের ধাক্কায়  মা-ছেলের মৃত্যু, আহত বাবা

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুরে মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন মা ও তার চার বছরের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা ওমর ফারুক। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দৌঁদাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের হানুয়ার গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও ছেলে আব্দুর রহমান (৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় যশোর শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওমর ফারুক, তার স্ত্রী মৌসুমী ও ছেলে আব্দুর রহমান। পথে দৌঁদাড়িয়া মোড়ে পৌঁছালে পেছন থেকে মাছবাহী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৌসুমী ও আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, মা ও ছেলেকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। আহত ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মা ও চার বছরের ছেলেকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোকাহত স্থানীয়রাও। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মনির হোসেন জানানআইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)