Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

এখন সময়: সোমবার, ২৬ অক্টোবর , ২০২৬, ১০:৩৭:২১ পিএম
মাগুরায় পানিতে পড়ে  দুই শিশুর মৃত্যু

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলায় খেলাধুলার সময় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলা বালিয়ার মাঠ এলাকার পুকুরে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো পারলা বেলতলা এলাকার বাসিন্দা অন্তর বিশ্বাসের ছেলে ইছালী বিশ্বাস (১০) এবং একই এলাকার ইমন বিশ্বাসের ছেলে মুজাইফা (৯)। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে আয়নাল মোল্লার পুকুরপাড়ে খেলাধুলা করছিল দুই শিশু। এ সময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর দুই শিশুকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। পরে তাদের দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এই ঘটনা মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি, ফারুক আহমেদ বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে ঘটনাটি শুনেছি। মরদহ দুটি মাগুরা সদর হাসপাতালে অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)