Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে ব্যাংক কর্মকর্তার সংবাদ সম্মেলন

এখন সময়: সোমবার, ২৬ অক্টোবর , ২০২৬, ১১:০২:৫১ পিএম
আশাশুনিতে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে  ব্যাংক কর্মকর্তার সংবাদ সম্মেলন

আশাশুনি প্রতিনিধি : অপপ্রচার, হেয়প্রতিপন্ন করার চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে ব্যাংক কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান বাবলু সংবাদ সম্মেলন করেছেন। রোববার (২৫ অক্টোবর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে আবুল হাসান বাবলু বলেন, তিনি আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিঃ বুধহাটা শাখায় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৪ সালে সমবায় অধিদপ্তরের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় এবং ২০১২ সালে দেশব্যাপী শাখা খোলার অনুমতি পায়। তিনি ২০১২ সালের ডিসেম্বরে সাতক্ষীরা শাখায় যোগদান করেন এবং ২০১৬ সালে বুধহাটা শাখা উদ্বোধনের পর সেখানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পান।ব্যাংকিং নিয়ম অনুযায়ী (পরিপত্র) স্থানীয় শাখা প্রতিদিন হেড অফিসের সাথে লেনদেন করতেন। তিনি নিজেও ঐ প্রতিষ্ঠানের একজন গ্রাহক। তার নিজের নামে ২৫ লাখ ৫০ হাজার টাকা এবং পরিবারের সদস্যদের নামে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা জমা রয়েছে বলে দাবি করেন। এ ছাড়া এলাকায় গ্রাহকদের হিসাবেও আমানত রয়েছে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান এম তাজুল ইসলাম ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাৎ করে কানাডায় পাচার করেছেন। বিষয়টি জানার পর সমবায় অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হেড অফিসের সমন্বয়ে ২০২২ সালে মহামান্য হাইকোর্টে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ১১২ কোটি টাকা ফেরত দেওয়ার বিষয়ে আদালতের মাধ্যমে জামিন নেওয়া হয় এবং মামলাটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মামলা নিষ্পত্তি হলে গ্রাহকেরা তাদের পাওনা টাকা ফেরত পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে বলেন, তিনি কুল্যা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক, বর্তমানে জেলা জাতীয়তাবাদী কর্মজীবী দলের সদস্য সচিব এবং পাশাপাশি আগরদাঁড়ী রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন। তিনি আরও বলেন, তার আপন মেঝ ভাই ইঞ্জিনিয়ার মোঃ সাইফুদ্দিন সাহেবের সহযোগিতায় এবং আশাশুনি উপজেলা প্রকৌশল অফিসের মাধ্যমে অবহেলিত কুল্যা ইউনিয়নের অবকাঠামোমূলক উন্নয়ন কাজ শুরু হয়েছে এবং বর্তমানে চলমান। আসন্ন ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে এবং তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি তার ও পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। এরই অংশ হিসাবে তারা আজিজ কো অপারেটিভ ব্যাংকের কিছু গ্রাহককে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার জীবনের নিরাপত্ত কামনা করেন এবং একই সঙ্গে তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)