বাঘারপাড়া প্রতিনিধি : আগামী ৩১ অক্টোবর যশোরে লংমার্চ বাস্তবায়ন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে বাঘারপাড়া পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) আসর নামাজের পর বাঘারপাড়া পৌর এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে পৌরসভা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার আহ্বান জানান এবং আমিরে জামায়াতের আগমনকে স্বাগত জানান। মিছিলে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আব্দুল হকসহ পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।