Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সেফ গ্রেফতার

এখন সময়: শনিবার, ৩১ অক্টোবর , ২০২৬, ০৩:৪১:৫৬ এম
আশাশুনিতে নারীকে ধর্ষণচেষ্টার  অভিযোগে সেফ গ্রেফতার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আমান উল্লাহ বিশ্বাস ওরফে সেফ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে থানার অফিসাররা রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার আমান উল্লাহ (সেফ) উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মাছুম বিশ্বাসের ছেলে। এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাত ৯টার দিকে ফকরাবাদে নারীর বসতঘরে প্রবেশ করে ঘরের বাতি নিভিয়ে দেন অভিযুক্ত ব্যক্তি। এ সময় ওই নারী শয়নকক্ষে বসেছিলেন। এ সুযোগে তাকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। ভুক্তভোগীর ডাকচিৎকারে অভিযুক্ত পালিয়ে যান। এ ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে আশাশুনি থানায় মামলা রুজু করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)