Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবিতে বেল্টা-কেইউ-টিএইচটির ২০তম শিক্ষক উন্নয়ন সম্মেলন

এখন সময়: সোমবার, ২৬ অক্টোবর , ২০২৬, ০৯:৫৫:৪০ পিএম
খুবিতে বেল্টা-কেইউ-টিএইচটির  ২০তম শিক্ষক উন্নয়ন সম্মেলন

প্রেসবিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘বেল্টা-কেইউ-টিএইচটি ২০তম শিক্ষক উন্নয়ন সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘কাল্টিভেটিং কমিউনিটি ইন ল্যাঙ্গুয়েজ এডুকেশন’ প্রতিপাদ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন, বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা) এবং টিচার্স হেল্পিং টিচার্সের (টিএইচটি) যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। ২৬ অক্টোবর (সোমবার) সকালে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আব্দুর রহমান শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিচার্স হেল্পিং টিচার্সের (টিএইচটি) টিম লিডার এবং জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. প্যাট্রিক ডোহার্টি এবং বেল্টার ভাইস প্রেসিডেন্ট ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইংরেজি বিভাগের প্রধান তাকাদ আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. প্যাট্রিক ডোহার্টি, মিয়াজাকি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর অ্যান ম্যাকলেলান হাওয়ার্র্ড, তোহোকু ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর সিসিলিয়া সিলভা, রিৎসুমেইকান ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ক্রিস্টোফার জনসন এবং শোকেই ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর জশ নরম্যান পৃথক সেশনে অংশ নেন। এসব সেশনে ভাষা শিক্ষার শ্রেণিকক্ষে লেখালেখিতে সহায়তামূলক পরিবেশ গড়ে তোলা, শব্দভান্ডার শেখানো এবং খেলার মাধ্যমে স্মরণ ও শেখার কৌশল নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক তুশমিত মেহেরুবা আঁকা। সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকরা অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)