Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাতক্ষীরায় বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবি

এখন সময়: সোমবার, ২৬ অক্টোবর , ২০২৬, ০৯:৫১:২৪ পিএম
সাতক্ষীরায় বস্তিবাসীকে পরিকল্পিত  আবাসনের আওতায় আনার দাবি

সাতক্ষীরা প্রতিনিধি : নগরকে সুন্দর ও পুনরুজ্জীবিত করতে যে শ্রমজীবী মানুষগুলো অহোরাত্র পরিশ্রম করে যাচ্ছেন, তাঁদের অবহেলায় ফেলে না রেখে অবিলম্বে পরিকল্পিত আবাসন ব্যবস্থার আওতায় আনার দাবি জানানো হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে বিশ্ব নগর দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এই আহ্বান জানান। গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ এবং ‘শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম’-এর যৌথ উদ্যোগে ‘শহরের পুনরুজ্জীবন: সবার জন্য পর্যাপ্ত আবাসন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও সাতক্ষীরার বহু মানুষ আজও মৌলিক নগরসুবিধা থেকে বঞ্চিত। নগরের সার্বিক উন্নয়ন পরিকল্পনায় সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও পর্যাপ্ত আবাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন তাঁরা। একইসঙ্গে সাতক্ষীরাকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে এখনই অন্তত ১০০ বছরের দূরদর্শী মহাপরিকল্পনা গ্রহণের দাবি জানান জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, লেখক সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, গ্রীন জোটের যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য জ্যোতি সরকার ও ইমতি জামিল। উল্লেখ্য, নগর উন্নয়ন ও সুপরিকল্পিত জীবনের বার্তা ছড়িয়ে দিতে প্রতিবছর ৩১ অক্টোবর বিশ্বব্যাপী ‘বিশ্ব নগর দিবস’ পালিত হয়ে আসছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)