অভয়নগর (যশোর) প্রতিনিধি : আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে প্রচার মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে আসরের নামাজের পর নওয়াপাড়া পীরবাড়ি প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি নওয়াপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা আমির সরদার শরিফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা ও মাওলানা আব্দুল করিম, সমাজসেবা সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম, তারবিয়াত সম্পাদক মাওলানা ইউসুফ, উপজেলা মিডিয়া সম্পাদক মো. আশিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম বাবুল এবং নওয়াপাড়া পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।