Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ২

এখন সময়: শনিবার, ৩১ অক্টোবর , ২০২৬, ১২:১৯:০৮ পিএম
ফকিরহাটে মাদকবিরোধী  অভিযানে গাঁজাসহ আটক ২

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিকে একদল পুলিশ উপজলার খড়রিয়া চর ভৈরব নদী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক বিক্রেতা বাদল হাওলাদার (৩০) কে আটক করে। এসময় তার কাছ থেকে ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করে। আটক বাদল হাওলাদার খড়রিয়া এলাকার আফতার হাওলাদারের ছেলে। অপরদিকে, বুধবার সন্ধ্যায় আট্টাকী আমতলা নামক এলাকা থেকে জাকারিয়া খান জিসান (১৯) কে তিন গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রজিউল্লাহ খান বলেন, ২২০ গ্রাম গাঁজাসহ বাদল হাওলাদারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। এছাড়া গাঁজা আটক জাকারিয়া খান জিসানের সংক্ষিপ্ত বিচারের জন্য বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)