Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহম্মদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এখন সময়: শনিবার, ৩১ অক্টোবর , ২০২৬, ০২:১৪:২৪ এম
মহম্মদপুরে যুবদলের ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৫টার দিকে মহম্মদপুর উপজেলা পরিষদ গেট মূল ফটকের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রওশন মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।র‌্যালিতে উপজেলা য্বুদল সহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। রওশন মার্কেট চত্বরে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা যুবদলের আহবায়ক মো: তরিকুল ইসলাম তারামিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধা,বিএনপি নেতা মো: নজরুল ইসলাম,যুবদল নেতা তানজীর রহমান সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)