Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কুয়াদা ভোজগাতী চাষীক্লাবের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এখন সময়: শুক্রবার, ৩০ অক্টোবর , ২০২৬, ১১:০২:০৯ পিএম
কুয়াদা ভোজগাতী চাষীক্লাবের ৮ দলীয়  ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাকির হোসেন: যশোরের কুয়াদা ভোজগাতী চাষীক্লাবের আয়োজনে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। খেলাধুলাকে এগিয়ে নিতে এবং যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে স্থানীয় ক্রীড়ামোদী ও যুবসমাজের আয়োজনে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। শুক্রবার (৩০ অক্টোবর) ঐতিহ্যবাহী মনিরামপুরের কুয়াদা ভোজগাতী স্কুল মাঠে এউদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। বেলুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী ম্যাচে অভয়নগর উপজেলার গাবখালী ফুটবল একাদশ বনাম যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরের বলরামপুর ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় খেলোয়াড় তাদের সেরা নৈপুণ্য প্রদর্শন করে। খেলার শুরু থেকেই আক্রমণ ও পাল্টা-আক্রমণে মাঠের পরিবেশ মুখরিত হয়ে ওঠে এবং দর্শকরা টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলাটি উপভোগ করেন। খেলার প্রথমার্ধে গাবখালি ফুটবল একাদশ ৩-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে বলরামপুর ফুটবল একাদশ ১টি গোল করে এবং খেলার শেষ মুহূর্তে গাবখালি একাদাশ আরোও ১টি গোল করে ৪-১গোলের ব্যবধানে জয় লাভ করেন। খেলাটি পরিচালনা করেন, রেফরি আবুল খায়ের, সহকারি রবিউল ইসলাম ও রিয়াজ হোসেন। অনুষ্ঠানের অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “শরীর ও মনকে সুস্থ রাখতে এবং এলাকার তরুণদের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে ফুটবল খেলার কোনো বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট গ্রামবাংলার হারিয়ে যাওয়া ক্রীড়া সংস্কৃতিকে পুনরায় উজ্জীবিত করতে অনন্য ভূমিকা পালন করবে। এরপূর্বে খেলার শুরুতেই খেলার উদ্বোধন ঘোষণ করেন, খেলা পরিচালনা কমিটির আহবায়ক সহকারি অধ্যাপক শল্য শেখর মনীষ, ভোজগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, মণিরামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ লালটু, ভোজগাতী ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী হক, ক্রীড়াব্যক্তিত্ব মাহবুবুর রহমান, কুয়াদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীন গাজী, দৈনিক স্পন্দনের সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)