Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে নতুন কুঁড়ি সিজন-২-এর প্রস্তুতিমূলক সভা, উদ্বোধন ৮ নভেম্বর

এখন সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর , ২০২৬, ০৫:৪৮:০৭ এম
আশাশুনিতে নতুন কুঁড়ি  সিজন-২-এর প্রস্তুতিমূলক  সভা, উদ্বোধন ৮ নভেম্বর

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে নতুন কুঁড়ি ২০২৬-২৭ সিজন-২-এর আয়োজন সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৮ নভেম্বর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিযোগিতার সুষ্ঠু পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে গঠন করা হয়েছে বিভিন্ন কমিটি। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। সভায় উপস্থিত ছিলেন নতুন কুঁড়ির সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুবদলের সাবেক আহ্বায়ক আবু জাহিদ সোহাগ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, কে এম রকিবুজ্জামান রকিব এবং আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় আগামী ৮ নভেম্বর নতুন কুঁড়ি সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিযোগিতার সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করতে ইউনিয়নভিত্তিক লটারি অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতার কার্যক্রম গতিশীল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৩ জন ক্রীড়া সংগঠক নিয়ে মূল কমিটি গঠন করা হয়। একই সঙ্গে প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা, মাঠ প্রস্তুতি ও খেলা পরিচালনার জন্য পৃথক মাঠ পরিচালনা কমিটিও গঠন করা হয়। সভায় নতুন কুঁড়ির কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন, ইউনিয়ন পর্যায় থেকে প্রতিযোগীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রতিটি আয়োজন সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সংশ্লিষ্টরা নতুন কুঁড়ি সিজন-২-এর মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করা, সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)