Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে যশোর হাসপাতালে দোয়া ও গণভোজ

এখন সময়: বুধবার, ৪ নভেম্বর , ২০২৬, ১০:২০:৪২ পিএম
তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে যশোর  হাসপাতালে দোয়া ও গণভোজ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণাঞ্চলের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে হাসপাতালের সভাকক্ষে ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটি ও যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটি যশোরের সভাপতি ডা. ওবায়দুল কাদির উজ্জ্বল এবং যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. আলাউদ্দিন আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পী। দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সহসভাপতি ও নাক-কান-গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. তমিজ উদ্দিন। এ সময় বক্তারা প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, জনসেবা ও যশোরের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে যশোর মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মধ্যে গণভোজ বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)