Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল

এখন সময়: শুক্রবার, ১৩ নভেম্বর , ২০২৬, ০৯:১১:৩৫ এম
কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল  হোসেন জীবনের ইন্তেকাল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.........রাজিউন)। ঢাকাতে বেড়াতে গিয়ে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে স্টোকে আক্রান্ত হলে সোহারাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মঙ্গলবার জোহরবাদ সরকারী ভূষণ স্কুল ঈদগাহ মাঠে মরহুমের ১ম জানাজা ও নিজগ্রাম উপজেলার খামারমুন্দিয়া গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। পরিবার সুত্রে জানা যায়, আগের দিন তিনি ঢাকায় গিয়ে রাজনৈতিক সহকর্মী বাহারুল ইসলাম কাজলের বাড়িতে ছিলেন। রাত দুইটার পর হঠাৎ করেই তিনি অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় দ্রুত তাকে সোহারাওয়ার্দী হাসপাতালে নেবার পর চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। তিনি পারিবারিক জীবনে বিবাহ করেন নাই। মৃত্যুকালে দুই ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানায়, ইসরাইল হোসেন কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গন ছাড়াও ঝিনাইদহ জেলা বিএনপির ত্রান ও পূর্ণবাসন সম্পাদক পদে দ্বায়িত্বে ছিলেন। মানবিক এই নেতার জানাজায় অংশ নেন স্থানীয় এমপি (জামায়াত) আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর থানার সভাপতি কামাল আড়াদ পান্নু,কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, ডাঃ নুরুল ইসলাম ও ইলিয়াস রহমান মিঠুসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তার মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা বিএনপি দুই দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)