Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় একাধিক মামলার আসামি অন্তর শেখ গ্রেপ্তার

এখন সময়: বুধবার, ১১ নভেম্বর , ২০২৬, ০৭:২০:৪৫ পিএম
লোহাগড়ায় একাধিক মামলার  আসামি অন্তর শেখ গ্রেপ্তার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের দুর্র্ধষ চুরি মামলার পলাতক আসামি অন্তর শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে এ এস আই আজাদ, এ এস আই মুস্তাক, এএসআই তাজিরুলের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামি অন্তর শেখকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির নাম অন্তর শেখ উপজেলার ইতনা ইউনিয়নের চরসুচাইল গ্রামের শেখ বাবর আলীর ছেলে। এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ৯টার দিকে ইতনা ইউনিয়নের পাংখারচর এলাকায় প্রতিবেশী শরিফুল শেখ কৌশলে তারেক শেখের বাড়িতে খিচুড়ি দিয়ে যায়। ওই খিচুড়ি খেয়ে তার স্বামী অচেতন হয়ে পড়ে। ওইদিন রাতে ৩ জন দুষ্কৃতকারী বাড়ির সিঁড়ি দিয়ে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার গলার চেইন, দেড় ভরি ওজনের হাতের বালা, কানের দুল ও নাকফুল সহ আনুমানিক সাড়ে ৪ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মো. তারেক শেখের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অজ্ঞাতনামা ২/৩ জনের নামে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪০। পুলিশ সূত্রে জানা গেছে, চুরির মামলার চার্জশিটভুক্ত তিনজন আসামিরা হলেন উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের ইলিয়াস শেখ, চরঘোনাপাড়া গ্রামের শরিফুল শেখ ও চরসুচাইল গ্রামের শেখ বাবর আলীর ছেলে অন্তর শেখ। এর মধ্যে ইলিয়াস শেখ ও শরিফুল শেখকে পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল। অন্য আসামি অন্তর শেখ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সে আদালতে আত্মসমর্পণ না করে আত্মগোপনে ছিল। পুলিশ আরও জানায়, অন্তর শেখের বিরুদ্ধে থানায় অন্তত দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে একটি যশোরে মোটরসাইকেল ছিনতাই মামলা এবং অন্যটি লোহাগড়া থানার চুরি মামলা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)