Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প : সেবা পেলেন দুই শতাধিক মানুষ

এখন সময়: শুক্রবার, ১৩ নভেম্বর , ২০২৬, ০৯:১১:৩৪ এম
কালীগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প : সেবা  পেলেন দুই শতাধিক মানুষ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ‘আসুন, নিজের ও পরিবারের সুস্থতার জন্য এগিয়ে আসি এবং স্বাস্থ্য সুরক্ষায় আমাদের সঙ্গে থাকুন’-এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের দামোদরপুর কেরামতিয়া দাখিল মাদ্রাসায় এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন কোলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাহজাহান হোসেন সাজ্জাদ। ক্যাম্পে প্রায় দুই শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আলী রেজা তপু অভিজ্ঞ চিকিৎসক হিসেবে রোগীদের বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। ক্যাম্পটি বাস্তবায়নে সহযোগিতা করে কালীগঞ্জ ডায়াবেটিক সমিতি এবং কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে অবস্থিত মাই ভিশন ইলেকট্রনিক্স পার্ক। আয়োজক মো. শাহজাহান হোসেন সাজ্জাদ বলেন, কোলা ইউনিয়নের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আমার ইউনিয়নের অসচ্ছল ও সাধারণ মানুষ যেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন, সেটিই আমার মূল লক্ষ্য। তিনি আরও জানান, এ কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী ১১ নভেম্বর গাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ে, ১৮ নভেম্বর কোলা বাজারে এবং ২৫ নভেম্বর রামচন্দ্রপুরের নতুনবাজার সম্মিলিত নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে। নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে সমাজসেবক সাজ্জাদ বলেন, ‘আমি নির্বাচিত হলে কোলা ইউনিয়নকে মাদকমুক্ত করতে কাজ করব।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)