নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান ও যশোর উন্নয়নের রূপকার মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও সর্বসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার) যশোর শহরের ঘোপ ৩ নং ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিল শেষে স্থানীয় সর্বসাধারণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ কে শরফুদ্দৌলা ছোটলু, নগর বিএনপির সভাপতি বিপ্লব চৌধুরী এবং সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু। এছাড়াও অনুষ্ঠানে যশোর জেলা মহিলা দলের অর্থ সম্পাদক নাজমা বেগমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।