Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৯:৫১:০৪ পিএম
চৌগাছা উপজেলা স্বাস্থ্য  কমিটির সভা অনুষ্ঠিত

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় উপজেলা স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন, ডা. ইমদাদুল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার সুরাইয়া পারভীন এবং সাংবাদিক এম এ রহিম। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)