বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। শনিবার (৭ নভেম্বর) আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি মিসেস তানিয়া রহমান সুমি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার টি. এস. আইয়ুব।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু। থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আঃ সালাম সৌদি সহসভাপতি আনিসুর রহমান,সম্মানিত সদস্য গোলাম মোস্তফা শিকদার যুগ্ম সম্পাদক আসলাম হোসেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন যুগ্ম সম্পাদক নাজমুল আল মামুন শের সাংগঠনিক সম্পাদক মেহেদী খন্দকার হাবিবুর রহমান,পৌযুবদলের সাবেক আহবায়ক মোঃ সেলিম রেজা বর্তমান আহবায়ক হিরু আহম্মেদ সদস্য সচিব বাবুল আকতার বাঘারপাড়া উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক বিল্লাল মোড়ল, কৃষকদলের সাধারণ সম্পাদক এমএ মানিক, সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্যা,ছাত্রদলের সদস্য সচিব পারভেজ হোসেন,সাবেক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম হোসেন, ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক বিকে বিল্লাল,সদস্য সচিব টগর হোসেন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন বাঘারপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদী হাসান।