Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ১১:০৭:১০ পিএম
দেবহাটায় মাদক বিরোধী  র‌্যালি ও আলোচনা সভা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : ‘নতুন বাংলায় শপথ করি, মাদক মুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে ৭ নভেম্বর শনিবার এই র‌্যালীটি অনুষ্ঠিত হয়েছে। পারুলিয়া ফুটবল মাঠ হতে সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে এই মাদক বিরোধী সাইকেল র?্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের এমপি মুহাদ্দিস রবিউল বাসার। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহম্মেদ (বিপিএম), বাংলা একাডেমির সহকারী পরিচালক শাহেদ মনতাজ, ঢাকার হোমিও স্বাস্থ্যের ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার, দেবহাটা থানার এসআই শহর আলী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন। ফেয়ার মিশনের ৩৬ টি শাখা ইউনিটের প্রায় ৬০০ জন সদস্য এই মাদক বিরোধী সাইকেল র?্যালীতে অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)