Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী মামলার আসামি গ্রেফতার

এখন সময়: শুক্রবার, ১৩ নভেম্বর , ২০২৬, ১২:৫৮:২৩ পিএম
আশাশুনিতে সন্ত্রাসবিরোধী  মামলার আসামি গ্রেফতার

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) পরিচালিত এ অভিযানে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ আব্দুল মজিদ ঢালী (৪০)। তিনি চাকলা গ্রামের মোঃ আবু হানিফ ঢালীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল মজিদ ঢালী আশাশুনি থানার সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামি। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরার আদালতে প্রেরণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)