Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি ও পথ সভা

এখন সময়: শুক্রবার, ১৩ নভেম্বর , ২০২৬, ১২:৫৮:১৮ পিএম
আশাশুনিতে বিএনপির বিপ্লব ও  সংহতি দিবসে র‌্যালি ও পথ সভা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির শুরুতে জনতা ব্যাংক মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মোড়ে পথ সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীন। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় পথ সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, রবিউল আওয়াল ছোট, আঃ আলিম, শওকত হোসেন, রফিকুজ্জামান ছট্টু, ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন প্রিন্স, যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, শ্রমিক দলের সভাপতি নূরুল ইসলাম মোড়ল, সেক্রেটারী রুহুল আমিন, উপজেলা ছাত্র দলের সিনিঃ যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, কৃষক দলের আহবায়ক লিয়াকত হোসেন, সদস্য সচিব আঃ কাদের, জাসাস নেতা শরীফ ইমরান টিটু, মহিলা দলের নেত্রী মর্জিনা ইসলাম বেবী, বিএনপি নেতা গোলাম মোস্তফা প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)