দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলা পরিষদের অর্থায়নে ইছামতী নদীর বেড়িবাঁধের পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে। দেবহাটা উপজেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের আওতায় ইছামতী নদীর টাউনশ্রীপুর এলাকার ভেড়ি বাঁধের পাশে বৃক্ষরোপণ করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। মঙ্গলবার ১০ নভেম্বর বিকাল ৫টায় উক্ত বৃক্ষরোপণ অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সাথে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার মন্ডল, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা মোজাম্মেল হোসেন, দেবহাটা ইউনিয়ন জামায়াতের প্রশাসনিক সম্পাদক ফয়েজুল ইসলাম, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান প্রমুখ।